বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাথরুমে পড়ে ছিলো গৃহবধূর মরদেহ, স্বামী আটক

চন্দনাইশ প্রতিনিধি  

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম সাদিয়া সুলতানা আলভী (১৯)।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে  ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বামী মো. রিজুয়ান (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিজুয়ান চন্দনাইশের বরকল ইউনিয়নের গোলাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের গোলাম শরীফের পুত্র রিজুয়ানের বিয়ে হয় ৮ মাস আগে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন আরফির উপর নির্যাতন চালাতো। স্থানীয়রা জানায় বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বরকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলিপ দে জানান ঘটনার খবর পেয়ে আমি উক্ত বাড়ীতে যাই। সেখানে গিয়ে দেখি দরজা বন্ধ। পরে পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহবধুর লাশ উদ্ধার করে এবং তার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, রিজুয়ান বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীণ বলে জেনেছি। এবং তাকে স্ত্রীকে হত‍্যার পর উলঙ্গ অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সরওয়ার সাথে কথা বললে তিনি ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান, লাশটি ময়নাতদন্তের জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ব‍্যাপারে হত‍্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...