বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঘরের কক্ষে স্ত্রীর গলাকাটা মরদেহ, টিনের রশিতে ঝুলছে স্বামী

অনলাইন ডেস্ক

কর্ণফুলীর এক ভাড়া বাসার দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে দাঁড়িয়ে স্বজনরা বারবার ডাকলেও কোনো সাড়া নেই। অবশেষে টিন কেটে ভেতরে ঢুকতেই  এক কক্ষে গলাকাটা অবস্থায় পড়ে আছে ১৮ বছরের তরুণী রেশমা আক্তারের লাশ, আরেক কক্ষে টিনে ঝুলছে তার স্বামী মোহাম্মদ ইব্রাহিম (১৯)। বেঁচে আছে শুধু তাদের ৮ মাস বয়সী অবুঝ শিশুটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডে  সবুজ এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রেশমা নোয়াখালীর মাইজদী এলাকার মৃত ইউসুফের মেয়ে। ২০২৪ সালে প্রেমের সম্পর্কের সূত্রে সিলেটের ইব্রাহিমকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় এক কন্যা সন্তান।

গত ২০ আগস্ট স্বামী-সন্তানকে নিয়ে বেড়াতে এসেছিলেন রেশমা তার ফুফি পিয়ারা বেগমের ভাড়া বাসায়। ১৩ দিন পর সেই বাড়িতেই মিলল তার নিথর দেহ।

ফুফি পিয়ারা বেগম বলেন, “আমরা স্বামী-স্ত্রী চাকরিতে থাকি। প্রতিদিনের মতো সেদিনও সকালে কাজে বের হয়েছিলাম। সন্ধ্যায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পাই। পরে টিন কেটে ঢুকে দেখি ইব্রাহিম ঝুলছে, আর রেশমার লাশ পড়ে আছে।”

পিয়ারা বেগমের স্বামী সবুজ জানান, “তাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হতে দেখিনি। হঠাৎ কী কারণে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত স্বামীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...