বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরো গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এই মন্তব্য করেন।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাত হয়। সাক্ষাতকালে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রার প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

সূত্র : বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...