সোমবার, ২৫ মে ২০২৬

পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি বিচ্ছিন্ন,বাফার হুক ভেঙে মূল ট্রেন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনটি তখন পটিয়ায় প্রবেশ করে। হঠাৎ বাফার হুক ভেঙে বগিগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যায়, আর মূল ইঞ্জিন চলে যায় চট্টগ্রাম পর্যন্ত। এ সময় ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন।

ঘটনার পর চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে গভীর রাতে একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।

পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল বলেন, “চন্দনাইশের দোহাজারী অতিক্রমের পরপরই এ দুর্ঘটনা ঘটে। বগিগুলো আটকে গেলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।”

পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, “বগি বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। বিচ্ছিন্ন বগিগুলো চট্টগ্রামে আনার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।”

এর আগে গত ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসেও একই ধরনের ঘটনা ঘটে। তখন গার্ড ব্রেক বগির হুক ভেঙে মূল ট্রেন থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...