বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাস থেকে নামতেই বেপরোয়া রিকশার ধাক্কা; বাস চাপায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তানজিবা সাইফুল তিশমা নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

আজ রোববার ( ৩১ আগস্ট ) বিকেলে তানজিবা বাস থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তানজিবা পড়াশোনার পাশাপাশি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, কলেজছাত্রী বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে যাচ্ছিল ব্যাটারিচালিত একটি অটোরিকশা।  ওই অটোরিকশা ছাত্রীকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পড়ে বাসে চাকার নিচে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদুল হাসান নামের এক প্রতিবেশী জানান, তানজিবা সাইফুল তিশমা নগরের মুরাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা বলেন, ‘তিশমা নামের এক কলেজছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে এসেছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...