নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন আছেন প্রতিনিধি দলে।
এর আগে বিকালে জামায়াতে ইসলামী এবং সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আরএইচ/
