শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিএনপির সম্মেলন সফল করার লক্ষে জেলা ওলামাদলের প্রস্তুতি সভা সম্পন্ন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

আগামী ২৩ আগষ্ট কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে চকরিয়া উপজেলা ওলামাদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (১৮ আগষ্ট) বিকাল ৪ টার সময় চকরিয়া সরকারি কলেজ হলরুমে কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম-আহবায়ক মাওলানা আনিছুর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক কাজী আবু তৈয়ব ও চকরিয়া উপজেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আবদু সালামের যৌথ সঞ্চালনায় উপরোক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আলী হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ মনজুর আলম, চকরিয়া উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা এডভোকেট ইয়াসির আরফাত, কক্সবাজার জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আবদুল মালেক জিহাদী,কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা জয়নাল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা জাহের শাহ, কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা আব্দুল গফুর চৌধুরী, চকরিয়া উপজেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মিজানুর রহমান, চকরিয়া উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা হাফেজ নুরুল আবছার, চকরিয়া উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা খলিলুর রহমান, পেকুয়া উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা জাহাঙ্গীর আলম ও কক্সবাজার জেলা ওলামাদলের সদস্য মাওলানা সরোয়ার কামাল।

এছাড়া চকরিয়া উপজেলা,পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওলামাদলের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আলী হাসান চৌধুরী বলেন, আগামী ২৩ আগষ্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সে সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে কক্সবাজার জেলা ওলামাদল ও চকরিয়া উপজেলা ওলামাদল যৌথ উদ্যোগে হাজার হাজার ওলামাদলের নেতাকর্মীগণ উপস্থিত হয়ে সম্মেলনকে সফলমন্ডিত করবে। এছাড়া ওলামাদলের নেতাকর্মীগণ সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে বিভিন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব পালন করে যাচ্ছে।

কক্সবাজার জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ মনজুর আলম বলেন, চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাংলাদেশের একটি স্মরণীয় সম্মেলন হিসেবে বিবেচিত হবে। এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি হচ্ছেন কক্সবাজারের বরপুত্র। সে জন্য উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল সবাইকে মিলে সফল করতে হবে।

চকরিয়া উপজেলা ওলামাদলের আহবায়ক এডভোকেট মাওলানা ইয়াসির আরফাত বলেন, চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হচ্ছে আমাদের সম্মেলন। এই সম্মেলন আমাদেরকে সফল করতে হবে। তাই সম্মেলনকে সফল করতে হলে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, অবহেলিত আলেম ওলামাদের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং স্বসম্মানে সমাজে বসবাস করার জন্য আমি কাজ করে যাচ্ছি। সৎ কাজে সহযোগিতা করা ও অসৎ কাজে নিষেধ করা হচ্ছে আমার রাজনৈতিক উদ্দেশ্য।

উক্ত প্রস্তুতির সভার শেষে কক্সবাজার জেলা ওলামাদলের নেতৃবৃন্দ এবং চকরিয়া উপজেলা ওলামাদলের নেতৃবৃন্দ সম্মেলন ও কাউন্সিলের স্থান চকরিয়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করে। সম্মেলনের স্থান পরিদর্শন করে ওলামাদলের নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...