শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারা সদর ডাকবাংলো সড়কে জলাবদ্ধতা, ইউএনও বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার সদরস্থ ডাকবাংলো সড়কে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন এলাকার পাঁচ শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা চলাচলের অযোগ্য করে তোলে এই ব্যস্ততম পথটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সড়কে জমে থাকা দূষিত পানির কারণে মশা-মাছির উপদ্রব ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এতে শিশু, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং বাজারে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এলাকার জনজীবন এখন বিপর্যস্ত।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম উদ্দীন বলেন , “অল্প বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে যায়। রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়ে। অনেকবার জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “আবেদনটি পেয়েছি। অচিরেই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...