রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বিমানবন্দর থেকে ফেরার পথে লুট, হালিশহরে ৭ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ এক ডাকাতচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এক প্রবাসীর মালামাল লুটের ঘটনায় তাদের আটক করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, লুটকৃত স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২১ জুলাই সকালে দুবাইফেরত প্রবাসী মো. সামসু উদ্দিন বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় অলংকার যাচ্ছিলেন। পথে ডগিরখাল ব্রিজের কাছে একটি কালো রঙের মাইক্রোবাস তার সিএনজিকে গতিরোধ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তার হাতব্যাগ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, লাগেজ ও নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা একটি মামলা গ্রহণ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বহদ্দারহাট এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করে পুলিশ। এরপর ধারাবাহিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মনির উদ্দিন, সৈয়দ মজিবুল হক, আলীম হাওলাদার জাবেদ, হাসান, রুবেল, সুমন ও ইমন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রবাসীদের আগমনের তথ্য মূলত হোয়াটসঅ্যাপে সংগ্রহ করত অভিযুক্ত সৈয়দ মজিবুল হক। এরপর মাইক্রোবাসে করে চক্রটি সিএনজি অটোরিকশাকে অনুসরণ করে সুযোগ বুঝে ডাকাতি চালাত।

চক্রটি চাঁন্দগাঁও এলাকার একটি স্বর্ণের দোকানে লুটকৃত স্বর্ণ বিক্রি করেছিল। সেখান থেকে পুলিশ ৫ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

এ ঘটনায় এখনো পলাতক রয়েছে ডাকাত দলের সদস্য সাদ্দাম ও রাসেল। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগেও অস্ত্র ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...