শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন: প্রধান আসামি রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে খুন হওয়া যুবক মো. মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল (৩৬) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার বালুছড়া কুলাগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

গ্রেপ্তার রাসেল আনোয়ারা থানার পূর্ব কন্যারা গ্রামের মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে।

আরো পড়ুন: আনোয়ারায় মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডারের ছুরিকাঘাতে যুবক খুন

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, নিহত মানিক আনোয়ারা থানার ভিংরোল এলাকার বাসিন্দা। তার সঙ্গে রাসেল ও সেলিম নামে এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ১৭ মার্চ টাকা দেওয়ার কথা বলে রাসেল মানিককে আনোয়ারার পরৈকোড়া এলাকায় ডেকে নেয়। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে রাসেল পালিয়ে যায়।

পরদিন ১৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক।

ওইদিনই নিহতের ভাই বাদী হয়ে রাসেল ও সেলিমের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে রাসেল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ নয়ন (৩২)কে গত ২৩ এপ্রিল সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মোঃ নয়ন উপজেলার পরৈকোড় ইউনিয়নের মাহাতা এলাকার মোঃ হাসনের ছেলে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...