শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বায়েজিদ সড়কের সেতু ধসে যান চলাচল বন্ধ, তীব্র যানজট

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কে স্টারশিপ গলির মুখে শীতল ঝরনা খালের ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সেতুটি দুই ভাগ হয়ে যায়। ফলে ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। বিকল্প এক পাশ দিয়ে সীমিত আকারে যান চলায় পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে

বায়েজিদ সড়কটি চট্টগ্রামের উত্তরাঞ্চল ও পার্বত্য এলাকার প্রবেশপথ হওয়ায় প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন হাজারো যাত্রী ও শ্রমিক। সেতু ধসের ফলে নাসিরাবাদ, ষোলশহর, হাটহাজারী, রাউজান ও খাগড়াছড়িগামী পরিবহন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মনসুর নবী বলেন, “সকালে কলেজে যাওয়ার পথে দেখি সেতু ভেঙে গেছে। পরে জানতে পারি অতিবৃষ্টির কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।”

একই অভিযোগ করেন যাত্রী বেলায়েত হোসেন। তিনি বলেন, “জরুরি কাজে বের হয়ে দেখি সেতু ভেঙে আছে। অন্য পাশ দিয়ে যেতে গিয়ে যানজটে পড়তে হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সেতুটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আগেই সংস্কার করলে আজকের এই দুর্ভোগ এড়ানো যেত। তারা দ্রুত নতুন সেতু নির্মাণ ও যান চলাচলের জন্য বিকল্প পথ চালুর দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, সাময়িকভাবে এক পাশ দিয়ে যান চলাচল সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত মূল সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, “সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মিত হয়। খাল সম্প্রসারণের ফলে পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় ইটের তৈরি পুরনো সেতুটি ধসে পড়ে। এটি ঝুঁকিপূর্ণ ছিল এবং পুনর্নির্মাণ ছাড়া মেরামত সম্ভব নয়।”

চসিক সূত্র জানায়, সেতু সংস্কারে প্রায় ৫ কোটি টাকার প্রাক্কলন চূড়ান্ত করা হয়েছে এবং দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...