কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে থেকে দুই হাজার পিছ ইয়াবাসহ সালমান খান(৩৩) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) সকাল ৭টা ৩০মিনিটের দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কক্সবাজার – চট্রগ্রাম মহাসড়কস্থ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একজন ইয়াবা পাচারকারী মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় পুলিশের সন্দেহ হলে উক্ত পাচারকারীর মোটরসাইকেলের গতিরোধ করে থামিয়ে তল্লাশি করে। ফলে উক্ত ইয়াবা পাচারকারী কাছ থেকে দুই হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকারী সালমান খানকে আটক করা হয় এবং তার ব্যাবহারের মোটরসাইকেলটি জব্দ করা হয়। উক্ত আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সব সচেতন রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
