শনিবার, ২২ আগস্ট ২০২৬

চেতনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না:  মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের মানুষকে বারবার ১৯৭১-এর চেতনার কথা শুনিয়ে বিভ্রান্ত করতে চেয়েছে। তবে বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্ট তা প্রত্যাখ্যান করেছে। এখন এই দেশে চেতনার রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগই রাজাকারের দল। কারণ একাত্তরের পর শেখ মুজিব যে দালাল আইন করেছিলেন, সেখানে সবচেয়ে বেশি রাজাকারের নাম ছিল আওয়ামী লীগের। অথচ জামায়াতকে নেতৃত্বশূন্য করতে আমাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, যাদের নাম ওই তালিকায় ছিল না। জামায়াত ও শিবিরকে শেষ করা যাবে না। এই দেশের দেশপ্রেমিক মানুষ জামায়াত-শিবিরের রাজনীতিকে মুক্তির পথ হিসেবে দেখে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “যাদের বয়স ৩০ বছর, তারা গত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা চেয়েছিল ভোটের অধিকার, কোটা সংস্কারের মাধ্যমে চাকরির ন্যায্য সুযোগ। কিন্তু সরকার ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। যার ফলে শুধু পদত্যাগ নয়, তাকে দেশত্যাগও করতে হয়েছে।”

তিনি বলেন, “আগামী দিনে জামায়াতে ইসলামী এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা জনগণের সহযোগিতা চাই।”

মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে সেক্রাটারি মাস্টার আবুল হাসান খোকার সঞ্চলনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ইইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আফসার চৌধুরী। এর আগে বিকেল ৫টায় মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয় থেকে শুরু হয়ে কালাবিবির মোড় প্রদক্ষিণ করে পূনরায় টানেল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...