রবিবার, ২৩ আগস্ট ২০২৬

যারা চাঁদাবাজি করবে আগামী নির্বাচনে জনগণ তাদেরকে বয়কট করবে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ।  

সোমবার (৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর এলাকা প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

উক্ত সমাবেশেটি চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক আরিফুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ-আল-ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ,কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য আক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া-পেকুয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলার জামায়াতের সাবেক আমির ছাবের আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাম্মেল হক, চকরিয়া জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ করিম, বরইতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জমান, চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম কাইছার, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসনে মোবারক, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর,জামায়াত নেতা ওমর আলী ও ঢেমুশিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হামিদ উল্লাহ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী তার বক্তব্য বলেন,একটি গোষ্ঠী দেশে ব্যাপক চাঁদাবাজি করছে। এর দায় আমরা নির্দিষ্ট কোন দলকে দিতে চাইনা। যারা চাঁদাবাজি করবে জনগণ আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করবে।

সভা শেষে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহ আল ফারুককে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

প্রধান বক্তা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ- আল-ফারুক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সরকারি বিভিন্ন দপ্তরে বহাল রয়েছে। এছাড়া পুলিশকে কোন রাজনৈতিক দলের পক্ষে না হয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেন। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করার জন্য অনুরোধ করে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, চকরিয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মাতামুহুরিতে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার আসনে জনবল ও প্রয়োজনীয় মেশিনারীজ সংযুক্ত করে সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি মাতামুহুরিকে একটি পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...