রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় ব্যবসায়ী শুক্কুর হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড , তিনজন খালাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় ব্যবসায়ী আবদু শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আনোয়ারা উপজেলার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) ও মো. সোলায়মান।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম নামের তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতে নিযুক্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারার চাতরী ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী আবদু শুক্কুরকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি নিখোঁজ হন। দুই দিন পর, ২১ আগস্ট পার্শ্ববর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহতের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের দীর্ঘ তদন্তে উঠে আসে, পার্শ্ববর্তী একটি খালে মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে আসামিদের পূর্বশত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার জের ধরে আবদু শুক্কুরকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস চৌধুরী বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত যথাযথভাবে বিচার করে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং প্রমাণের অভাবে তিনজনকে খালাস দিয়েছেন।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...