রবিবার, ২৩ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ইভটিজিং এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটর সাইকেল আরোহী তিন ইভটিজারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করইয়ানগর, পৌরসভার কলেজ রোড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে মোটরসাইকেল যোগে কতিপয় যুবকরা ছাত্রীদের বিভিন্নভাবে ইভটিজিং করে আসছে। বিষয়টি নবাগত ইউএনওকে অবগত করলে তিনি (ইউএনও) অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে তিন ইভটিজারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ইউএনও অফিস আরও জানান, ইভটিজাররা মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে ইভটিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীরা যাতে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে ইউএনও জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...