রবিবার, ২৩ আগস্ট ২০২৬

৩৬ জুলাই উপলক্ষে

ঈদগাঁওতে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঈদগাঁওতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা।

৪ আগস্ট সোমবার বিকালে এ কর্মসূচি শুরু হয়। বাজারের শাপলা চত্বর থেকে শুরু হওয়া গণ মিছিলটি প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাসস্টেশনে যায়। পরে বাস স্টেশনের গরুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে ক্যান্ডল ৭১ রেস্টুরেন্ট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল গণ মিছিলে এসে যোগ দেয়।

উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম এর সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার- রামু ও ঈদগাঁও আসনের জামায়াত  সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

অন্য বক্তাদের মধ্যে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেল।

বক্তারা বলেন, বিগত ২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার তখত নড়বড়ে হয়ে উঠে।পরদিন তিনি তার দাদার বাড়িতে পালিয়ে যান।সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলার জনগণ খুনি হাসিনার উপযুক্ত বিচার চান। এ স্বৈরশাসক জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেকাতে পারেনি।অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে তার দল ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।

মিছিল ও কর্মসূচিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াত নেতা মাওলানা ছৈয়দ নূর হেলালী, ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, ইসলামাবাদ জামায়াত সভাপতি মাওলানা হারুন অর রশিদ, মাওলানা সরওয়ার কামাল, মুফিজুর রহমান মুফিজ, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, তৈয়ব উদ্দিন, মাওলানা সরোয়ার কামাল, কামাল আহমদ পাশা, জয়নাল আবেদীন, মাওলানা বশির আহমেদ, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, এডভোকেট এস,কে আহামদ ফারুকী, শাহজান মনির কোম্পানিসহ অন্যান্যরা।

মিছিলটি দাড়িপাল্লা মার্কার নির্বাচনী শোডাউনে পরিণত হয়। মিছিলকারীরা বিভিন্ন সাইজের দাঁড়িপাল্লা প্রদর্শন করে। অনেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জামায়াতের দলীয় পতাকা বহন করে। খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা মাথায় লাল-সবুজের ফিতা পরিধান করে। মিছিলে যোগদানকারীরা নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল ‘আল কোরআনের আলো সংসদে জ্বালো’, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বিচার চাই বিচার চাই গণহত্যার বিচার চাই, ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছেড়ে দে প্রভৃতি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...