ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে নতুন কোনো অগ্রগতি নেই। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে দেশে ফেরত চাওয়া হয়েছে। তবে এখনো ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক, বিচার তো থেমে থাকবে না।”
আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না—এমন প্রশ্নে তৌহিদ হোসেন জানান, “সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা চাইতে পারে। তবে এই মুহূর্তে এমন কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না।”
আর এইচ/
