রবিবার, ২৩ আগস্ট ২০২৬

দেশে প্রথমবার কক্সবাজার রেলস্টেশনে বসানো হলো স্ক্যানিং মেশিন

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

দেশে প্রথমবারের মতো যাত্রীদের ব্যাগ স্ক্যান করার জন্য অত্যাধুনিক স্ক্যানিং মেশিন বসানো হলো কক্সবাজার রেলস্টেশনে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানারটি স্থাপন করা হয়।

মাদক, আগ্নেয়াস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে সক্ষম এই স্ক্যানারে এখন থেকে প্রতিটি যাত্রীর লাগেজ স্ক্যান করানো বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ প্রযুক্তির ব্যবহারে ট্রেনভিত্তিক অপরাধ দমন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’-এ ওঠার আগে যাত্রীরা স্ক্যানিং মেশিনে নিজেদের ব্যাগপত্র জমা দিচ্ছেন। রেলওয়ে এবং নিরাপত্তা বাহিনী যৌথভাবে স্ক্যানিং কার্যক্রম পরিচালনা করছে। সন্দেহজনক কিছু ধরা পড়লে ব্যাগ খোলা হচ্ছে, তবে সাধারণ যাত্রীদের হয়রানি না করার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

রেলওয়ে টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া বলেন, “কক্সবাজারে মাদক ও চোরাচালান বেড়েছে। যাত্রীসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করব, ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে।”

তিনি আরও জানান, “মেশিনটি যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। এটি ওষুধ, মাদক, অস্ত্রসহ নানা অবৈধ পণ্য শনাক্ত করতে সক্ষম। কেবল স্ক্যানিংয়ে কিছু ধরা পড়লেই ব্যাগ খোলা হয়।”

কক্সবাজার রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী জানান, “চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজার—এই তিনটি রেলস্টেশনে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। এর মধ্যে কক্সবাজারে আজ থেকে নিয়মিত অপারেশন শুরু হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরাও অংশ নিচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।”

নতুন প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরাও। ঢাকাগামী যাত্রী রোজিনা আক্তার বলেন, “নতুন স্ক্যানিং ব্যবস্থা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে যাত্রী যেন অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে নজর দেওয়া জরুরি।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত যাত্রী পরিবহন করছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...