রবিবার, ২৩ আগস্ট ২০২৬

কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে খোলা হবে মঙ্গলবার সকালে

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের জলকপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতি সেকেন্ডে হ্রদ থেকে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হবে। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও বর্তমানে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৭ এমএসএল-এ, যা বিপদসীমার কাছাকাছি।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান গণমাধ্যমকে জানান,“সোমবার বিকেল ৩টায় স্পিলওয়ে খোলার কথা ছিল। তবে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এখন তা খোলা হবে মঙ্গলবার সকাল ১০টায়।”

বর্তমানে পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যেখানে প্রতিদিন ১১৯ থেকে ১২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ উৎপাদনের ফলে প্রতিমুহূর্তে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে, যার শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

এর আগে রোববার (৩ আগস্ট) রাতে কেন্দ্র কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল,হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সোমবার বিকেলে গেট খোলার প্রস্তুতি ছিল। তবে বৃষ্টিপাত কিছুটা কম থাকায় এবং উজানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময় পেছানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা বাড়লে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...