মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরকার টেকসই ও সবুজ পর্যটনকে অগ্রাধিকার দিচ্ছে : শিল্প উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ এক কর্মশালায় বলেছেন, সরকার টেকসই ও সবুজ পর্যটনকে অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার ( ৪ আগস্ট) ঢাকায় একটি হোটেলে ‘ওয়র্কশপ অন সাসটেইনেবল প্রেকটিসেস ইন গ্রিন ট্যুরিজম’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, ঐতিহাসিক মহাস্থানগড়, পাহাড়পুর, সোনারগাঁও, রামপাল, বজ্রযোগিনী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ বাংলাদেশের পর্যটন সম্ভাবনা বিপুল। তা সত্ত্বেও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান এখনও তুলনামূলক কম।

উপদেষ্টা বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশের পর্যটন খাত এখনও পিছিয়ে আছে। তাই সরকার টেকসই ও সবুজ পর্যটনকে অগ্রাধিকার দিচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত টেকসই ও সাংস্কৃতিক সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ ও এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও), জাপানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় ২৪ এপিওভুক্ত দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক, গবেষক ও পর্যটন উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। স্বাগত বক্তব্য দেন এনপিও মহাপরিচালক মো. নুরুল আলম।

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, গ্রিন ট্যুরিজম বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল খাত। বর্তমানে বিশ্বে ইকো-ট্যুরিজমের বাজার প্রায় ৬০০ মিলিয়ন ডলার, যা এখনো মূলত ছোট কমিউনিটিতে সীমিত। বাংলাদেশের টেকসই ও সবুজ পর্যটনের উন্নয়নে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

চার দিনব্যাপী এ কর্মশালায় ট্যুরিজম, সাসটেইনেবল-ইকো ট্যুরিজম ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ১৫টি সেশন অনুষ্ঠিত হবে। এতে এপিও সদস্য দেশের প্রতিনিধিরা টেকসই পর্যটন বিষয়ে গবেষণা ও ধারণাপত্র উপস্থাপন করবেন।

সূত্র বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

আরও পড়ুন

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...

কোরবানির চামড়া নিয়ে কোন অরাজকতা চলবে না: মেয়র ডা. শাহাদাত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো ধরনের অরাজকতা চলবে না। কোরবানির সময় চামড়া ব্যবস্থাপনায় সামান্য অব্যবস্থাপনাও নগরবাসীর জন্য বড়...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...