রবিবার, ২৩ আগস্ট ২০২৬

তারুণ্যের প্রথম ভোট, হোক ধানের শীষে: তারেক রহমান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

“আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য, বাংলাদেশের পুনর্গঠনের জন্য—হোক না সে ভোট ধানের শীষের পক্ষে।”— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি ও অঙ্গ সংগঠনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “গত দেড় দশকে ৪ কোটির বেশি তরুণ নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এবার তাদের সেই হারানো অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। ধানের শীষ প্রতীকে প্রথম ভোট হবে সেই অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।”

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, “শুধু রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের দরকার শিক্ষিত, দক্ষ, প্রযুক্তি-প্রস্তুত প্রজন্ম। আমরা চাই স্কুল থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষা সংযুক্ত হোক, যাতে বিশ্ববিদ্যালয় শেষে তারা চাকরির জন্য অপেক্ষায় না থেকে নিজেই কর্মসংস্থান গড়তে পারে।”

তিনি জানান, বিএনপি স্কুল পর্যায়ে আইটি, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ানসহ বিভিন্ন কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে। পাশাপাশি থাকবে একাধিক ভাষা শেখার সুযোগ—ইংরেজির পাশাপাশি আরবি, জার্মান, ফরাসি, জাপানি ও চীনা ভাষা।

তারেক রহমান বলেন, “আজকের তরুণরাই আগামী বাংলাদেশের উদ্যোক্তা। দেশের প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে।”

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ উন্নত করতে হবে, লাইব্রেরিগুলোকে ডিজিটালাইজড করতে হবে। আবাসন ও খাদ্যমান উন্নয়ন নিশ্চিত করে ক্যাম্পাসকে করতে হবে নিরাপদ ও মুক্ত চিন্তার কেন্দ্র।”

তারেক রহমান বলেন, “তোমরাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়বে। আজ সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি—আমাদের প্রথম ভোট, হোক ধানের শীষে।”

ছাত্রদলের ত্যাগ স্মরণ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শতাধিক ছাত্রদল কর্মী শহীদ হয়েছেন, গ্রেফতার হয়েছেন দুই হাজারেরও বেশি। এই ত্যাগ বৃথা যাবে না।”

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবু আফসান মো. ইয়াহিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...