রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় পুকুরে ডুবে দোকান কর্মচারীর মৃত্যু, পরিচয় নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ইয়াসিন (২২) নামের এক দোকান কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলে প্রায় তিন বছর ধরে কর্মরত ছিলেন। সকাল ১০টার দিকে তিনি ছুটিতে বের হয়ে পুকুরে গোসল করতে নামেন। দীর্ঘ সময় ফিরে না আসায় সহকর্মীরা খোঁজ শুরু করে। পরে পুকুর ঘাটে তার পায়ের স্যান্ডেল, জামা-কাপড় ও সাবান পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ১২টা ২৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ৩০ মিনিট চেষ্টার পর দুপুর ১টার দিকে ইয়াসিনের নিথর দেহ উদ্ধার করে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুজিবুর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুকুরঘাটে কাপড়চোপড় পড়ে থাকতে দেখে উদ্ধার অভিযান শুরু করি এবং ইয়াসিনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”

পরে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ রিদোয়ানুল হক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার পরিচয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। মরিয়ম হোটেলের দায়িত্বরত রফিকুল ইসলাম জানান, ইয়াসিনের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায় এবং তার বাবার নাম তপন মল্লিক বলে জানা গেছে। তবে হোটেল কর্তৃপক্ষের কাছে তার বিস্তারিত ঠিকানা সংরক্ষিত ছিল না।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) বাশার জানান, “নিহতের নাম ইয়াসিন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...