রবিবার, ২৩ আগস্ট ২০২৬

কক্সবাজারে ট্রেন দুর্ঘটনা : নিহত হলেন যারা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে রামু উপজেলার রশিদনগর রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার রেনু আরা (৩৫), তার বোন আসমা আরা (১৩), দেড় বছর বয়সী ছেলে আশেক উল্লাহ এবং অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৪০), যিনি ঈদগাঁও মেহেরঘোনা এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, “দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রশিদনগরের একটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন।”

প্রথমে ধারণা করা হয়েছিল, রেনু আরার চার বছর বয়সী ছেলে আতা উল্লাহও নিহত হয়েছেন। তবে পরে সন্ধ্যায় পরিবার জানায়, রওনা হওয়ার সময় শিশুটিকে মাদ্রাসায় রেখে গিয়েছিলেন রেনু। শিশুটি জীবিত এবং সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন তার ফুফাতো বোন সামিয়া রহমান।

রশিদনগরের ইউপি সদস্য বদি আলম জানান, “অটোরিকশাটি রেললাইন অতিক্রমের সময় ট্রেন এসে ধাক্কা দিলে তা প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দেহগুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে যায়।”

রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, “এটি একটি লেভেল ক্রসিং। এখানে গেইট বা ব্যারিয়ার ছিল না, তবে সতর্কীকরণ বোর্ড ছিল। বড় ক্রসিংগুলোতে গেইট থাকে, ছোটগুলোতে সাধারণত থাকে না।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা পানিরছড়া এলাকায় ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন। পরে বিকেল ৪টা ৫০ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় এবং সেটি নিরাপদে কক্সবাজার পৌঁছায়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...