শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে সালিশি বৈঠকে মারধরে প্রাণ গেল এক ব্যক্তির, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারীতে সালিশি বৈঠকের সময় মারধরের শিকার হয়ে ফখরুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম ওই এলাকার ফয়জুল মাওলার ছেলে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম (৪২) ও মো. মুসলিম (৪৫) নামের দুইজনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে জান্নাতুল মায়মুনা রুমি নামের এক স্কুলছাত্রীকে একই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। পরে সেখানে রিফাত জোর করে মেয়েটিকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করায়। ঘটনায় রুমির পরিবার হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ সুবর্ণচর থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার মীমাংসার জন্য শুক্রবার রাতে উভয় পক্ষ আমতলী এলাকায় এক সালিশে বসেন। সালিশ চলাকালে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর ছেলেপক্ষের লোকজন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।শিশু মোহাম্মদ সাঈদ একই...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...