রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বিশ্ব হেপাটাইটিস দিবস : লিভার সুস্বাস্থ্যে আগাম সনাক্তকরণ ও সচেতনতায় গুরুত্ব

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে বিশেষ আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। “হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা, স্ক্রিনিং ও টিকাদান”—এই বার্তা সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে লিভার সুস্থ রাখতে আগাম সনাক্তকরণ ও স্বাস্থ্যবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিওও) মি. সামির সিং। তিনি বলেন, “হেপাটাইটিসের মতো নীরব রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিই প্রথম ধাপ। এভারকেয়ার শুধু চিকিৎসা প্রদানেই নয়, জনসচেতনতা গড়ে তুলতেও বদ্ধপরিকর।”

গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সন্দীপ ধাওয়ান বলেন, “হেপাটাইটিসকে নীরব ঘাতক বলা হয়, কারণ অনেক সময় এটি সুস্পষ্ট উপসর্গ ছাড়াই দীর্ঘদিন ধরে লিভার ক্ষতিগ্রস্ত করে। এই নীরবতা ভাঙতে হবে—সচেতনতা, আগাম সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে।”

এছাড়াও কনসালট্যান্ট ডা. মুশফিকুল আবরার ও অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. এস. এম. সোহেল রানা হেপাটাইটিস প্রতিরোধে আধুনিক চিকিৎসা, নিয়মিত স্ক্রিনিং, টিকাদান এবং জীবনধারা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছে, যার বড় অংশই অনিয়মিত পরীক্ষা ও অজ্ঞতার কারণে দেরিতে চিকিৎসা পাচ্ছে।

এ আয়োজনের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম শুধু লিভার রোগ চিকিৎসায় নয়, স্বাস্থ্য বিষয়ে সচেতন সমাজ গঠনের প্রতিও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...