রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ডবলমুরিংয়ে ছিনতাই, নোয়াখালীতে উদ্ধার: গ্রেপ্তার ৪

চালককে নালায় ফেলে ছিনতাই হয় সিএনজি অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে সিএনজি চালককে নালায় ফেলে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। পরে নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধারসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) রাতে আগ্রাবাদ ব্রাক ব্যাংকের সামনে। পরদিন (২৯ জুলাই) চালকের পক্ষ থেকে থানায় মামলা হলে, প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নোয়াখালীর মতিপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইউসুফ ওরফে নয়ন (২১), পটুয়াখালী, বর্তমানে ডবলমুরিংয়ের সুপারিওয়ালা পাড়ায় বসবাসরত মো. আকাশ (২১), সাতকানিয়া, বর্তমানে টাইগারপাস এলাকায় বসবাসরত মো. মাসুদ (২২), কুমিল্লা, বর্তমানে মিস্ত্রীপাড়ায় বসবাসরত মো. শহিদুল ওরফে শরীফ (২১), নোয়াখালী, বর্তমানে লালখান বাজার এলাকায় বসবাসরত।

পুলিশ জানায়, ভুক্তভোগী চালক মো. ফাহিম (৩০) সিএনজি নিয়ে কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে গ্যারেজে ফেরার পথে গাড়িটি আগ্রাবাদে নষ্ট হয়ে পড়ে। এ সময় চার ছিনতাইকারী তার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে নালায় ফেলে দেয় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ডবলমুরিং মডেল থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার এবং জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া সিএনজি প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...