সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ গ্রহণ উপলক্ষে নারী ও শিশুর সুরক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানটি দুই পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠ করেন উপস্থিত সকলে।

দ্বিতীয় পর্বে ‘উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সভাপতিত্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার স. ম. মিজানুর রহমান, চরণদ্বীপ রজভিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, জুলাই যোদ্ধা জহিরুল আলম ও জুলাই কন্যা ইসমিয়া আক্তার।

আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

এতে উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...