সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তিন বাইক আরোহীর 

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের চালক ও ২আরোহী সহ ৩জন নিহত হয়েছেন।

২৫জুলাই (শুক্রবার)বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

‎লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম দূর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র মামুন(৩১) একই এলাকার শাহ আকাম উদ্দীন পাড়ার বাসিন্দা ছিদ্দিক আহামদের পুত্র হুমায়ুন(৩৮) ও আব্দুর রশিদের পুত্র আব্দুস সাত্তার(৩৪)

‎স্হানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান,চট্টগ্রাম গামী মোটর সাইকেলটি পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় পৌছলে হঠাৎ বারদোনা গ্রামীন সড়ক হতে একটি বেপরোয়া গতির সিএনজি মহাসড়কে উঠতে গিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দিলে বাইকে থাকা চালক ও আরোহীরা মহাসড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

‎দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম জানান,ঘটনাস্হলে হাইওয়ে পুলিশের টীম রয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...