সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মেধাবীদের দেশের জন্য কাজে লাগাতে হবে : অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন , “মেধাবীদের শুধু নিজের জন্য নয়, দেশের কল্যাণে কাজ করতে হবে। নিজেদের মেধা মানুষের সেবায় ও দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই আয়োজন আনোয়ারার শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবির একটি মহৎ সংগঠন, যারা শিক্ষার্থীদের পাশে থেকে অভিভাবকের ভূমিকা পালন করছে। ছাত্রশিবির মেধাবীদের গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপজেলার মমতাজ কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। তিনি বলেন, “পৃথিবীকে চ্যালেঞ্জ জানাতে হলে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের এ যাত্রায় পাশে থাকবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি আলী হোসেন এবং সঞ্চালনা করেন পশ্চিম শাখার সভাপতি ওয়াহিদুল ইসলাম সাইমন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, অফিস ও সাহিত্য সম্পাদক সারতাজ আরেফীন ফাহিম, আনোয়ারা শহরের সাবেক সেক্রেটারি কামরুল ইসলাম এবং পশ্চিমচালা মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন।

অনুষ্ঠানে শহর ও পশ্চিম শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...