বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আহত জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা করা ও পুনর্বাসনের ব্যবস্থা করা অর্ন্তবর্তী সরকারের দায়িত্ব। এটা তাদের রাষ্ট্রীয় অধিকার। জুলাই ইতিহাস ভুলানোর জন্য ষড়যন্ত্র চলছে। আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে।

মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত মোহাম্মদ আকাশকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম আকাশের বাবা মো. এনামের সাথে কথা বলে তাদের পরিবারের খোঁজ খবর নেন। পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।

ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, জগদ্দল পাথরের মতো জেঁকে বসা স্বৈরাচারকে পতনের জন্য আকাশের মতো তরুণ যুবকরা রাজপথে নেমে গুলি খেয়ে, অন্ধত্ব বরণ করে, পঙ্গুত্ব বরণ করেছিল, কেউ নিজেদের জীবন উৎসর্গ করে শাহাদাৎ বরণ করেছিল বলেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালের ৩৬ জুলাই তথা ৫ আগস্ট যেদিন স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছিল সেই আন্দোলন শুরু হয়েছিল একই বছরের ৬ জুন থেকে। এই আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে সাথে নিয়ে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করতে থাকে। যা দেখে দেশের মানুষ ঘরে বসে থাকতে পারেনি। অবশেষে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে নতুন দেশ পায় দেশবাসী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, বায়েজিদ থানা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজী, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, ওয়ার্ড সভাপতি ইমরান সিকদার, আলমগীর আলম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ডা. আল আমিন, ডা. মহিউদ্দিন, আবুল হাসেম বাবুল, সাইফুল ইসলাম প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...