বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীর এসিল্যান্ড রয়া ত্রিপুরাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যথাসময়ে আদালতে সার্ভেয়ার প্রতিবেদন প্রেরণ না করায় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৮ ধারায় দায়ের করা মিছ মামলা নং ৫/২৫ ইংরেজি—যার বাদী মাহবুবুর রহমান ও বিবাদী আবদুল ছালাম—সে মামলায় শুনানি শেষে গত ১৩ জুলাই এ আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এর আগে মামলার কার্যক্রম পরিচালনার জন্য কর্ণফুলীর এসিল্যান্ডকে একাধিকবার তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়। আদালতের বেঞ্চ সহকারী থেকে শুরু করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজেও এ বিষয়ে বারবার তাগিদ দিলেও এসিল্যান্ড কর্তৃক কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী নালিশী ভূমি সরেজমিনে তদন্ত করে পরিশিষ্ট-৩ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও প্রতিবেদন না আসায় মামলার কার্যক্রম বিলম্বিত হয়।

গত ১২ জুলাই মামলাটির শুনানি শেষে ১৩ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিখিত আদেশে উল্লেখ করেন: “এসিল্যান্ড কর্ণফুলী প্রতিবেদন প্রেরণে বিলম্ব করেছেন—তার কারণ দর্শানো হোক।”

এই আদেশের ভিত্তিতে ১৪ জুলাই কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে কারণ দর্শানোর নোটিশ (স্মারক নং ১৮৯৯) প্রেরণ করা হয়।

উল্লেখ্য, শোকজ বা কারণ দর্শানোর নোটিশ হলো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি বা নির্দেশ অমান্যের অভিযোগে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার একটি প্রক্রিয়া।

এসিল্যান্ড পদে কর্মরত কর্মকর্তারা জেলা প্রশাসকের আওতায় থাকেন এবং প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, ভূমি সংক্রান্ত নানা অভিযোগ এবং দায়িত্বে অবহেলার কারণে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে সম্প্রতি পটিয়া উপজেলায় বদলি করা হয়েছে। তবে বদলির আদেশ কার্যকর হলেও তিনি এখনো কর্ণফুলীতেই দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...