বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় জ্বরের প্রকোপ, ডেঙ্গুতে ২২ জন আক্রান্ত

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলায় হঠাৎ করে ভাইরাসজনিত জ্বর ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক রোগী সেবা নিচ্ছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে প্রায় ৫শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত জুন মাসে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগ থেকে সেবা নিয়েছেন মোট ১২ হাজার ১৮ জন রোগী। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনেই নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বহির্বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, মৌসুমি ভাইরাস জ্বরের পাশাপাশি এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তারা জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শহিদুল ইসলাম জানান, ঘরে ঘরে জ্বরের প্রকোপ থাকায় এলাকার ওষুধের দোকানগুলোতেও জ্বরের ওষুধ ও স্যালাইনের চাহিদা বেড়েছে।

নুরুল হোসেন নামে সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকার ব্যবসায়ী বলেন, গত ১ মাস ধরে প্রায় দোকানের কেউ না কেউ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে। এছাড়াও প্রায় ঘরে এই জ্বর ছড়িয়ে পড়েছে।

বিলপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মুন্নী সিংহ বলেন , প্রতিদিন অর্ধশতাধিক মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন । তারমধ্যে বেড়েছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় পরিবারে কেউ না কেউ জ্বরে আক্রান্ত। বিভিন্ন পরামর্শ ও ঔষধ নিয়ে যাচ্ছেন তারা।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আনোয়ারা উপজেলায় জুন এবং জুলাইয়ের প্রথম পক্ষে ২২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে ও বাসায় চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...