বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পটিয়ায় আইনশৃঙ্খলার অবনতি: ৫ মাসে হত্যা-আত্মহত্যা ৬

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলার অবনতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই—দীর্ঘ ৫ মাসে উপজেলাজুড়ে আত্মহত্যা ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় প্রাণহানি হয়েছে ৬ জনের।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে নুরুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়। ৮ এপ্রিল ছনহরা ইউনিয়নে করলা ক্ষেত থেকে বাবুর্চি মোহাম্মদ নুরুল ইসলাম (৪৮)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩০ মে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে পৌরসভার মাঝেরঘাটায় নুরুল হক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়।

৩১ মে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কৃষ্ণ মহাজন বাড়ির পাশে উজ্জ্বল দে (৫৪) নামে এক দর্জির মরদেহ উদ্ধার করা হয়। ১৮ জুন পটিয়া বাইপাস ইন্দ্রফুল এলাকা থেকে মাইক্রোবাস চালক জসিম উদ্দিনের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১০ জুলাই হাঈদগাঁও ইউনিয়নের গুচ্ছগ্রামে মো. রাসেল (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করে।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, ‘‘প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...