রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাংচুর,ককটেল বিস্ফোরণ 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে গভীর রাতে জেলা সদরের পৌর এলাকার,আর্মি পাড়া, ৬ নং ওয়ার্ডে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কার্যালয়ের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সরজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানায় রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে দুইটি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক আকস্মিক শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসের দরজা ইট দিয়ে ভেঙ্গে অফিসে প্রবেশ করে,এসময় তারা ককটেল বিস্ফোরণের শব্দও শুনতে পান।

এসময় দূর্বৃত্তরা শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসের দেয়ালে টাঙ্গানো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করে।

এসময় তারা অফিসের মূল্যবান আসবাবপত্র, টেবিল,চেয়ার,টেলিভিশন সহ মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়।

এদিকে সকালে দলীয় নেতৃবৃন্দ সহ ঘটনা স্থলে আসেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার,যুগ্ম আহ্বায়ক-মুজিবর রশীদ, সদস্য চনু মং,সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার বলেন কিছুদিন আগেও জেলা সদরের বালাঘাটা এলাকায় বিএনপির অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।আজ শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।কালাঘাটায় বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় থানায় মামলাও হয়েছে,তবে আজ পর্যন্ত পুলিশ দোষীদের আইনের আওতায় আনতে পারে নি।আমারা আতংকিত,যে কোন সময় আমাদের উপরো হামলার ঘটনা ঘটতে পারে।

এসময় জেলা বিএনপি নেতৃবৃন্দরা বলেন,আমরা আইন হাতে তুলে নিবো না,প্রশাসনের প্রতি অনুরোধ,অচিরেই দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।

এদিকে ঘটনা স্থল পরিদর্শন করে দোষীদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ সরদার।

এসময় তিনি বলেন বান্দরবান একটি সম্প্রতির জেলা,এখানে কোন বিশৃঙ্খলা উদ্বেগের।বিগত সময়ে বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনার মামলা তদন্তনাধীন আছে।আজকে যে ভাংচুরের ঘটনা হয়েছে,এর সাথে জড়িতদের সনাক্ত করতে আমরা আশেপাশের সিসি টিভি ফুটেজ গুলো পরিক্ষা করবো।যে বা জারা,যে দলেরই হোক না কেন তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।বিগত আওয়ামী সরকারের সময় এটি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর কার্যালয় হিসেবে ব্যাবহার হলেও পরবর্তীতে বিগত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর তার দখল নেয় ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা।অনেকেই বলছেন ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তরা রাতের আধারে প্রতিহিংসামূলকভাবে এই হামলা চালিয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...