বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের চিম্বুক পাহাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)। এদের মধ্যে প্রথম দু’জন মা-মেয়ে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাত দেড়টার দিকে ওই পাড়া সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দিলে সেটিতে আগুন ধরে যায়। পরে ঘরের সঞ্চালন লাইনে আগুন ধরে গেলে তা নিভাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জন ঘটনাস্থলে ও রওলেং ম্রোকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

মৌজা প্রধান হেডম্যান রাংলাই ম্রো বলেন, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ট্রান্সফরমারটি মেরামতের জন্য পাড়াবাসী বিদ্যুৎ বিভাগকে জানালেও তারা এটি মেরামত করেনি। ওই পাড়ায় এখন শোকের মাতম চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...