বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

প্রথম ম্যাচে হতাশাজনক হার ভুলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

রবিবার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। লিটন দাস ও শামীম হোসেনের ব্যাটে গড়া এই সংগ্রহ পরে যথেষ্টই প্রমাণিত হয় দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে।

জবাবে ব্যাট করতে নেমে একেবারেই পাত্তা পায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে, আর দাসুন শানাকা করেন ২০ রান। এ ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।প্রথম ম্যাচে হারের পর সিরিজে দারুণভাবে ফিরে বাংলাদেশ।

৮৩ রানের এই জয় টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ১৬ জুলাই। এই ম্যাচই নির্ধারণ করবে সিরিজের চ্যাম্পিয়ন দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...