বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ আটক-২

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় তৈরী অস্ত্র,৩টি কার্তুস ও ৭০ পিচ ইয়াবাসহ ২জনকে আটক করেছে যৌথ বাহিনী।

১২ জুলাই(শনিবার) রাতে উপজেলার আধুনগর খাসমহাল ও বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পৃথক অভিযানে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহাল এলাকার বাসিন্দা মমতাজ মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির(৩৮)ওএকই উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (২৩)।

অভিযান সূত্রে জানা যায় যে, আধুনগর ২ নং ওয়ার্ডের এর অভ্যন্তরে ইয়াবার ব্যবসা চলমান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে আধুনগরে যৌথ অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির (৩৮) কে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে মোঃ হুমায়ুন কবির ও সামরিক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান টিম বড়হাতিয়া ০৭ নং ওয়ার্ডের সশস্ত্র অস্ত্রধারী তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য মোঃ আব্দুল্লাহ(২৩)কে আটক করেন। আব্দুল্লাহর তথ্যের ভিত্তিতে বড় হাতিয়া ৭ নং ওয়ার্ডের একটি স’মিলে পুলিশের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করে ০১টি একনালা বন্দুক,০৩ রাউন্ড কার্তুজ এবং তিনটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন,গতকাল রাতে অভিযান চালিয়ে দুজন আসামীকে অস্ত্র ও মাদকসহ আটক করেন যৌথ বাহিনী ও পুলিশ। ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...