বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাঙ্গু নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাঙ্গু নদীতে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

শনিবার (১২ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে একটি খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘাটিয়াপাড়া সংলগ্ন সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করার সময় তিনি নিখোঁজ হন।

নিহত সাইফুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমদের ছেলে।

তিনি গত ৫ মাস ধরে দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামের নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের রাজমিস্ত্রি মো. সুমনের সহযোগী হিসেবে কাজ করতেন।

জানা যায়, গত বৃহস্পতিবার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীতে পানির স্রোতের সাথে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করার করার সময় নদীতে পড়ে যান সাইফুল। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাননি।

নিহত সাইফুল ইসলামের ভাই জমির উদ্দিন বলেন, আমার ভাই এই এলাকায় থেকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। সে গত বৃহস্পতিবার সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে একটি খালে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...