রাজধানীর মিডফোর্ডের নির্মম হত্যাকাণ্ড, দেশব্যাপী চাঁদাবাজী, মামলা বাণিজ্য দখলদারীত্ব ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে।
শনিবার রাত ৮ টায় দ্য রেড জুলাই ও সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশ থেকে, দেশব্যাপী রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজী, দখলবাজি ও মামলা বাণিজ্যের নিন্দা জানিয়ে অবিলম্বে মিডফোর্ড হত্যাকাণ্ড সহ সংগঠিত ঘটনার সুস্থ বিচারের দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠনগুলোর লাগামহীন চাঁদাবাজী বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এতে দ্য রেড জুলাই খাগড়াছড়ির সদস্য সচিব জাহিদ হাসান অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।
আর এইচ/
