বুধবার, ২৬ আগস্ট ২০২৬

“জুলাই বিপ্লবে জনসাধারণ রাস্তায় নেমে এসেছে বিদায় এই পরিবর্তন সম্ভব হয়েছে ”

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

আগস্ট এর পরে কে বিপ্লবী কে গণঅভ্যুত্থানের পক্ষের ও বিপক্ষের শক্তি এ কথাগুলো বলে অনেকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সমাজে বিভেদ সৃষ্টি করছে। সকলকে পরিস্কার ভাবে মনে করিয়ে দিতে চাই ৫ আগস্ট পরবর্তী কিংবা জুলাই বিপ্লবে দেশের আপামোর জনসাধারণ রাস্তায় নেমে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল বিদায় এই পরিবর্তন সম্ভব হয়েছে।

শনিবার (১২ জুলাই) পটিয়ায় বিকেলে আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূর এই সব মন্তব্য করেন।

তিনি আরো বলেন, যারা নিজেদের পেশীশক্তির দ্বারা নিজেদের একায় একশো মনে করেন তাঁদের পরিনতি আওয়ামীলীগের মতোই হবে।

বক্তব্য এক পর্যায়ে ব্যাংকের চাকরিচ্যুত পটিয়া সন্তানদের বিষয়ে নুরুল হক নূর বলেন – পটিয়ায় যাদের বিনা কারণে ব্যাংকের চাকরিচ্যুত করা হয়েছে তাদের যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া পুনরায় ব্যাংকের চাকরিতে পুনর্বহাল করা হয়।

এছাড়াও সমাবেশে আগামী সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ডাঃ এমদাদুল হক কে ভোট দিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমদাদুল হাসান। সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ।

সভাপতির বক্তব্যে ডা. এমদাদুল বলেন, “সকল স্বৈরাচারী শক্তিকে রুখে দিয়ে এই দেশকে জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। গণঅধিকার পরিষদ সেই সংগ্রামে অগ্রভাগে থেকে লড়বে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা আবু তাহের, আবু হানিফ, জসিম উদ্দিন আকাশ, কামরুন নাহার ডলি, আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মিজান উদ্দিন আকাশ, লোকমান হোসেন, জুলাই বিপ্লবের কেন্দ্রীয় সমন্বয়ক আবু তোহা, যুব অধিকার পরিষদের নেতা সৈয়দ প্লাবন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান সম্রাট, পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুর থেকে ঝর বৃষ্টি উপেক্ষা করে মিছিল সহকারে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হতে থাকে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...