বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।

১২জুলাই (শনিবার) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন চুনতি মৌজার বনপুকুর হাসাইন্না কাটা গর্জন বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধভাবে নির্মিত একটি ঘর ও উচ্ছেদ করা হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, আমাদের দায়িত্ব বনবিভাগের জায়গা ও বনবিভাগের সম্পদ রক্ষা করা। এরই মধ্যে হাসনাকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ২ একর বন ভূমি উদ্ধার করেছি।এর আগে ও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বনের জায়গা উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত বনভূমিতে শীঘ্রই বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হবে বলে ও জানান তিনি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন বলেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি উদ্ধারের জন্য বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি, লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধার করা হয় এবং অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। চুনতি অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...