বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অপহরণ করে ছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় আব্দুল্লাহ আল মুনতাসির(১০) নামক এক মাদ্রাসা ছাত্রকে অপহরন করে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দীন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

১২জুলাই (শুক্রবার) ভোর সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সিটি নামক একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।এ সময় মাদ্রাসা ছাত্র মুনতাসির কে ও উদ্ধার করা হয়।

আটক শিক্ষক মোঃ বেলাল উদ্দীন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শিলখালী সবুজপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলমের পুত্র ও লোহাগাড়া মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক।মুনতাসির একই মাদ্রাসার ছাত্র।

পুলিশী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে তার এক সহপাঠীদের সাধ্যমে শিক্ষকের রুমে ডেকে আনেন।এরপর মাদ্রাসা থেকে অপহরণ করে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক।

জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে জানা গেছে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি নির্যাতিত ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...