বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি জানালেন ভিপি নুর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক হারে। সে জন্য আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতি আয়োজন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর।

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃত প্রতিফলন এখনও বাংলাদেশের মানুষ পায়নি। ২৪ জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হটাতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়—এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে আয়োজিত এক পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক এমপি, মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতের সীমান্ত এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। হায়াৎ ছিল বলে তিনি বেঁচে আছেন।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আবদুজ্জাহের, উচ্চতর পরিষদ সদস্য মো. আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, গণঅধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহেদ মেম্বার প্রমুখ। এছাড়াও সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে তিনি পেকুয়ার মেহেরনামায়, চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদ কলেজ ছাত্র ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।

এদিকে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য সহযোগিতা করার আহ্বান জানান ভিপি নুর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...