শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সরকার মব জাস্টিস বরদাশত করে না: উপদেষ্টা রিজওয়ানা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

সরকার কোথাও কোনোভাবেই ‘মব জাস্টিস’ (গণপিটুনি) বরদাশত করছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, যেখানেই মব জাস্টিসের ঘটনা ঘটছে, সেখানেই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘যারা মব তৈরি করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে আছে।’

এ সময় পরিবেশ সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট ছোট প্রকল্পের মাধ্যমে মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশ দূষণ রোধে আমাদের সবার আগে সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রাণ-প্রকৃতিকে আমাদের মননে গুরুত্বপূর্ণ জায়গায় না রাখবো, ততক্ষণ পর্যন্ত টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

বায়ুদূষণ রোধে চীনের সফল উদ্যোগের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ে দেশের পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।’

একদিনে এক লাখ গাছের চারা বিতরণ উপলক্ষে সাভার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এই চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে...