বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সাথে বিএনপির মতবিনিময় সভা

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির একক প্রার্থী, দলের সাবেক যুগ্ম মহাসচিব ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র সাথে   নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় আসলাম চৌধুরীর নিজ বাসভবনে এ সভা হয়। এতে উপজেলার ১ থেকে ১০ নং ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউনিয়ন পর্যায়ের নেতারা স্থানীয় সমস্যা ও চেয়ারম্যানের অনুপস্থিতিতে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন। তারা জানান, ইউনিয়ন পরিষদ থেকে জনগণ ন্যায্য সেবা পাচ্ছে না।

এসময় আসলাম চৌধুরী ইউনিয়নভিত্তিক সব সেবামূলক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “নিজ নিজ এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন দলের ক্ষতি করতে না পারে, সে দিকে সবার সজাগ থাকতে হবে।”

সভায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কামাল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোরসালিনসহ ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। পবিত্র হজ পালন শেষে কাজী সালাউদ্দিন সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...