চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে ৬টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন দূর্নীতির দমন কমিশন (দুদক) এর একটি দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাফারি পার্কের প্রকল্প এলাকায় যান দলটি। সেখানে উন্নয়ন কাজের নানা অনিয়ম ও দূর্নীতির সত্যতা খুজে পান। ইতোমধ্যে পার্কের ৬টি প্রকল্পের অনিয়ম ও দূর্নীতির নিয়ে গণ্যমাধ্যমে সংবাদে প্রকাশে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।
দূর্নীতির দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারি পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, সাফারি পার্কের ৬টি উন্নয়ন প্রকল্পের কাজের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রকাশ করে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার চলমান উন্নয়ন কাজগুলো ঘুরে ঘুরে দেখিয়েছেন। চলমান কাজের কোন কোনটি শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ, আবার কোনটি ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
তবে আমরা পার্কের রেঞ্জ কর্মকর্তার অফিসে শুধুমাত্র কাজের ওয়ার্ক অর্ডারের কাগজ পেলেও অন্যন্য কোন ডকুমেন্টস পাওয়া যায়নি। আগামী দুই কার্যদিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় অফিস থেকে ডকুমেন্টসগুলো সংগ্রহ করা হবে বলে জানান তিনি। সেটি পর্যালোচনা করার পর কমিশনে প্রতিবেদন জমা দেবো। কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম বলেন, ৬টি উন্নয়ন প্রকল্প নিয়ে পত্রপত্রিকায় সংবাদের পর বিষয়টি দূদকের নজরে আসে। বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের দুদকের একটি দল সাফারি পার্কে আসেন। তারা প্রকল্প এলাকায় যান। সেখানে তারা কাজ পরিদর্শন করেন। পরে প্রকল্পের কাগজপত্র দেখতে চান। সম্পূর্ন কাগজপত্র চট্টগ্রাম বিভাগী অফিসে রয়েছি বলে জানানো হয়। পার্কে প্রায় দুই ঘন্টা ধরে অবস্থান করেন। পরে দুদিন সময় দেন বলে জানান তিনি।
আর এইচ/
