বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রেকর্ড, শীর্ষে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শিক্ষাক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দাঁড়িয়েছে ২১৪-এ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৩০ জন, ২০২৪ সালে বেড়ে হয় ১৮০ জন — ধারাবাহিক অগ্রগতিতে এবার সংখ্যা পৌঁছেছে ২২০-এ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছর উপজেলার গড় পাশের হার ছিল ৮২.৮০ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৭২.০৭ শতাংশে।

কিছু বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ নয়। কয়েকটি স্কুলে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমেছে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও সীমিত।

উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় — এককভাবে ৫০ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ (৩২ জন) এবং তৃতীয় স্থানে কাফকো স্কুল অ্যান্ড কলেজ (২৬ জন)।

তথ্য অনুযায়ী, এ বছর আনোয়ারা উপজেলায় মোট ৫১৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৭২৯ জন উত্তীর্ণ এবং ১৪৬৬ জন অকৃতকার্য হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে ৪৩০০ জনের মধ্যে পাস করেছে ২৮৯১ জন, জিপিএ-৫ পেয়েছে ২২০ জন। মাদ্রাসা বোর্ডে ৬৭৩ জনের মধ্যে পাস করেছে ৬৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। কারিগরি বোর্ডে ২২২ জনের মধ্যে পাস করেছে ২০২ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

বিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতির পেছনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা আর শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানেই এই সাফল্য এসেছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, ‘গত বছরের তুলনায় পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নের ইঙ্গিত দিচ্ছে।’

আর এইচ/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...