বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয়ের ১২ দফা সিদ্ধান্ত

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

গণমাধ্যমের জবাবদিহিতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠকে এই সংস্কার উদ্যোগ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন অধ্যাদেশ প্রণয়ন, সংবাদপত্রের প্রচার সংখ্যা নিরীক্ষার জন্য টাস্কফোর্স গঠন এবং পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি।

এছাড়া গণমাধ্যম ব্যবস্থার স্বচ্ছতা যাচাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বার্ষিক জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞাপনশিল্পে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গেও পরামর্শ করা হবে।

এফএম রেডিও খাতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমানো, বিজ্ঞাপন আয়ের ২ শতাংশ সরকারি ফি বাতিল ও সরকারি ঘোষণা বিনা মূল্যে সম্প্রচারসহ একাধিক আর্থিক সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিভিশন চ্যানেলের আপ-লিংক ও ডাউন-লিংকে বিএসসিএল ব্যবহারের বাধ্যবাধকতা শিথিলেরও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কলাম লেখক, প্রদায়ক ও অতিথি আলোচকের সম্মানির ওপর অগ্রিম কর প্রত্যাহারের বিষয়েও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ চলবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম যুগোপযোগী করা এবং তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...