বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ব্যক্তি উদ্যেগে সংস্কার করা হচ্ছে চলাচলের রাস্তা 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে  দীর্ঘদিনের চলাচল অযোগ্য লালচাঁদ বিহার সড়কটি অবশেষে ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হচ্ছে।

বুধবার (৯ জুলাই) সকালে দেখা গেছে, উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের লালচাঁদ বিহার সড়কের প্রায় আধা কিলোমিটার চলাচল অযোগ্য অংশে খানাখন্দ মেরামত করে সংস্কার কাজ শুরু করেন স্থানীয় যুবকেরা। এ কাজে আর্থিক সহায়তা করেন এলাকার বাসিন্দা চিন্ময় বড়ুয়া রিন্টু।

জানা গেছে, শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এই সড়কটি প্রায় এক দশক ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বরাদ্দ বা উন্নয়ন কাজ পাননি তারা।

বিভিন্ন সময়ে শাকপুরার জনবসতি শূন্য এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক ও সেতু নির্মাণ হলেও গুরুত্বপূর্ণ এই সড়কের জন্য একবারও সরকারি কোনও বরাদ্দ দেওয়া হয়নি। অবশেষে মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের সদস্যদের স্বেচ্ছাশ্রমে সড়কটির সংস্কারকাজ চলছে।

স্থানীয় বাসিন্দা অধীর বড়ুয়া বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে এলাকার মানুষ একত্র হয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ায় কিছুটা স্বস্তি এসেছে।’

ইউনিয়ন পরিষদের সদস্য অনুপ দাশ বলেন, ‘সড়কটি গুরুত্বপূর্ণ হলেও বিগত সময়ে কোনো বরাদ্দ হয়নি। ব্যক্তি উদ্যোগে কাজ শুরু হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...